নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৫৭)। এতে আরো একজন আহত হয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান দেশে ফেরেন। পরে শ্বশুরকে নিতে জামাই মোহাম্মদ উল্ল্যাহ সিকদার শাহজালাল বিমানবন্দরে যান। এরপর সেখান থেকে তারা একটি প্রাইভেটকারে ফিরছিলেন।
.png)
পথিমধ্যে বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে দ্রুতগতির প্রাইভেটকারটি অন্য গাড়িতে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগে। এতে প্রাইভেটকারে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সিদ্দিকুর রহমান মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সিদ্দিকুর রহমানকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।