সোমবার সবুজবাগের উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জারিন তাসনিম নওশীন যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকার কম্পিউটার ইঞ্জিনিয়ার ফখরুল হাসান রিফাতের স্ত্রী। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন।
.png)
নিহতের স্বামী জানান, গুলশান-২ এ একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সকালে নিজের মোটরসাইকেলে স্ত্রীকে গুলশানের অফিসে নিয়ে যাচ্ছিলেন। উত্তর মানিকদি ক্লাব মোড় অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন নওশীন। আহত হন রিফাত নিজেও। পরে তিনি স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নওশীনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনাস্থল কোন থানার আওতাধীন তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।