ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় লেবু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি মেনাজের চাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত লেবু মিয়া কুড়িগ্রাম জেলার খেজুরের তলা পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে রংপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন লেবু মিয়া। এ সময় মেনাজের চাতালে কাছাকাছি পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান লেবু মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে নিহতের হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!