সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন, আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী। তারা তিনজনই র্নিমাণ শ্রমিকের কাজ করতেন।
.png)
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি পাম্পের পাশে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন গুরুতর হন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, শিলাবৃষ্টি পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ তিনটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।