ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় ঝরল চাচা-ভাতিজার প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১০, ২৬ নভেম্বর ২০২৩
সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় ঝরল চাচা-ভাতিজার প্রাণ
ফাইল ফটো

রাজবাড়ীর পাংশা উপজেলায় সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার কুড়িপাড়া গ্রামের আজাদের ছেলে গালিব ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিমন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন গালিব ও রিমন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় একটি সবজিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা  করেন চিকিৎসক।

পাংশা হাইওয়ে থানারএসআই আব্দুল আলিম বলেন, সবজিবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়েছেণ চালক ও হেলপার। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!