শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা
বাবু একই গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজপুকুর বাজারের একটি গ্যারেজে কাজ করত রাজা বাবু। শনিবার সে দুপুরে খাবার কিনে রাস্তা পার হতে যায়। এ সময় বেনাপোল থেকে ছেড়ে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসসহ চালক এবং হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।