ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পিকআপের চাপায় শিশুসহ অটোচালক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২৫ নভেম্বর ২০২৩
ফেনীতে পিকআপের চাপায় শিশুসহ অটোচালক নিহত
ফাইল ফটো

ফেনীর ফুলগাজী উপজেলায় পিকআপের চাপায় নিহত হয়েছেন আট মাসের এক শিশুসহ  অটোচালক। এসময় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আমজাদ হাট-মুন্সিরহাট সড়কের শনিরহাট মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- অটোচালক সাইফুল ইসলাম ওই এলাকার নুর হোসেনের ছেলে ও আট মাসের শিশু আনাছ।

পুলিশ ও  স্বজনরা জানান, সকালে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর এলাকা থেকে অটোরিকশা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় শনিরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আাসা একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়৷ এ সময় আহত শিশুসহ ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে অটোচালক সাইফুল ও আরোহী শিশু আনাছকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে জামাল উদ্দিন, তার মেয়ে শারমিন আক্তার ও জামাতা আকরাম উদ্দিনও তার স্ত্রী জান্নাতুল মুন্নীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পিকআপের চালককে আটক করা হয়। পিকআপটি থানা হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!