ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরের বেগুনবাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচািলত অটোরিকশার চালক নিহত ও অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোচালক আতাউর রহমান আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে। আহতরা হলেন মজিদা বেগম,  ফাতেমা বেগম, তানিয়া খাতুন ও আজমিরা আক্তার। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।

Advertisement

জানা গেছে, রোয়াইড় গ্রাম থেকে ব্যাটারিচািলত আটোরিকশায় করে চারজন আত্মীয়ের বাড়ি বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে বেগুনবাড়ি রেলগেটে অতিক্রম করার সময় অটোরিকশা উল্টে যায়। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচািলত অটোরিকশাটি দুমড়ে-মচড়ে যায়।  ব্যাটারিচািলত অটোরিকশার চালক আতাউর রহমানের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী আহত হন।

আহত ফাতেমা বেগম বলেন, খাদাইল গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে শুক্রবার দুপুরে মিলাদের দাওয়াত ছিল।  আমরা দুটি ব্যাটারিচািলত অটোরিকশায় চড়ে সেখানে যাচ্ছিলাম। একটি ব্যাটারিচািলত অটোরিকশা কয়েক মিনিট আগেই বেগুনবাড়ি রেলগেট অতিক্রম করে চলে গেছে। আমাদের বহনকারী অটোরিকশাটি বেগুনবাড়ি রেলগেট অতিক্রম করতে গিয়ে উল্টে যায়। এসময় উত্তর দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ব্যাটারিচািলত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তারা চালকের মাথা ছিন্ন-ভিন্ন হয়ে রেললাইনে পাশে পড়ে থাকতে দেখেন।
 
রেলগেট থেকে মাত্র ৪০ গজ দূরে পূর্বদিকে তহিদুল স মিলে কাজ করছিলেন মাসুদ রানা নামে এক তরুণ। তিনি বলেন, অটোরিকশাটি বেগুন বাড়ি রেলগেট ওঠার পর অটোরিকশাটি উল্টে যায়। তখন চার জন নারী যাত্রী রেললাইনের পাশে পড়ে যায়। ট্রেন আসা দেখে অটোরিকশার চালক তার অটো রিকশাটি রেল লাইনের ওপর থেকে সরাতে যায়। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়-মুচড়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় অটোচালকের মাথা ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!