ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২০ আগস্ট ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত
ফাইল ফটো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপ‌জেলায় ট্রাকের ধাক্কায় সুজিত বিশ্বাস নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। 

রোববার সকাল ১০টার দিকে চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বিশ্বাস সদর উপজেলার হাজরাহাটি গ্রামের শ্রী রতন বিশ্বাসের ছেলে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ।

Advertisement

হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, রোববার সকালে নসিমনটি চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নসিমন উল্টে গুরুতর আহত হন চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!