ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: পরিচয় মিলেছে ৬ জনের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: পরিচয় মিলেছে ৬ জনের
স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহতের ঘটনায় ৬ জনের পরিচয় মিলেছে। তবে, অজ্ঞাত রয়েছে একজনের নাম-পরিচয়।

নিহত ৬ জন হলেন- ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে সাদমান (৭) এবং একই উপজেলার দিও গ্রামের অটোচালক আলামিন হোসেন (২৫), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০) ও ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের আব্দুল বারেক মন্ডল (৪৮)।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আদিল পরিবহনের একটি বাস ঢাকা থেকে শেরপুরে যাচ্ছিল। বেলা ১১টার দিকে আলালপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ সাতজন নিহত হন।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ঘটনার তদন্তে কমিটি করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!