বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পুর্ণানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৫০) ও জসিম উদ্দিন (৬৫)। নজরুল ইসলাম উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে ও জসিম উদ্দিন উপজেলার লেঙ্গড়া গ্রামের আরফান মিয়ার ছেলে।
.png)
আহতরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০), রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর লাকার আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মারজান আহমদ (৩০)।
জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিল। সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নয়জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।