ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজ এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম মোটরসাইকেলে কিচক এলাকা থেকে মোকামতলার দিকে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!