ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে সংঘর্ষ: নদীতে ডুবল সিমেন্টবোঝাই কার্গো 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
বিকট শব্দে সংঘর্ষ: নদীতে ডুবল সিমেন্টবোঝাই কার্গো 
ফাইল ফটো

বাংলার সুয়েজখাল খ্যাত ঝালকাঠির গাবখান নদীতে দুইটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে সিমেন্টবোঝাই একটি কার্গো ডুবে গেছে। অপরটি আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাবখান নদীর সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রেজোয়ান বলেন, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে এসে দেখি দুইটি জাহাজে সংঘর্ষ হয়েছে। এতে কাউখালীর দিক থেকে আসা খালি কার্গো মারিয়া রহমান-৩ এবং সুগন্ধা নদীর মোহনা থেকে সিমেন্টবোঝাই নূর-এ মদিনার তলা ফেটে যায়। এরপর পানি ঢুকে তলিয়ে যায় নূর-এ মদিনা জাহাজ। এই জাহাজে ৭০ লাখ টাকার সিমেন্ট ছিল।

অপর কার্গো জাহাজ মারিয়া রহমান নদীতে ভাসতে ভাসতে গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটিকে আটক করে।

Advertisement

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকেও থানায় বসিয়ে রাখা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!