ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপনে প্রেমের বিয়ে, ৬ মাসের মাথায় একসঙ্গে ছাড়লেন পৃথিবী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৪
গোপনে প্রেমের বিয়ে, ৬ মাসের মাথায় একসঙ্গে ছাড়লেন পৃথিবী
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রেমের বিয়ের ছয় মাসের মাথায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলা শহরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই এলাকার মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালার দেবর সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাহিনুর। ছয়মাস আগে তারা গোপনে বিয়েও করেন। বিষয়টি উভয় পরিবার মেনে না নেয়ায় অশান্তি বিরাজ করছিল। পরে সোমবার দুইজন বিষাক্ত ট্যাবলেট (কেড়ি পোকার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

স্থানীয়রা প্রথমে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে শাহিনুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে পথে সিদ্ধিরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানায় ও শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!