ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ায় লিপ্ত স্ত্রী, জেল থেকে বেরিয়েই প্রাণ নিলেন স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১২ নভেম্বর ২০২৩
পরকীয়ায় লিপ্ত স্ত্রী, জেল থেকে বেরিয়েই প্রাণ নিলেন স্বামী
ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রী জাহানারা বেগমকে হত্যার অভিযোগে স্বামী হককে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা একই এলাকার মৃত ওসমানের মেয়ে।

স্থানীয়রা জানান, ডাকাতি মামলায় প্রায় ৮ বছর কারাগারে ছিলেন হক। জামিন পেয়ে এলাকায় ফিরলে তিনি জানতে পারেন তার স্ত্রী জাহানারা পরকীয়ায় লিপ্ত রয়েছেন। এরই জেরে শনিবার গভীর রাতে স্ত্রী জাহানারাকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি ১৫ থেকে ২০টি আঘাত করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আড়াইহাজার থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!