ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা লুটে নিয়ে ব্যবসায়ীকে হত্যার পর ফেলে দেয় ডোবায় 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ১১ নভেম্বর ২০২৩
টাকা লুটে নিয়ে ব্যবসায়ীকে হত্যার পর ফেলে দেয় ডোবায় 
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় নিখোঁজের তিনদিন পর আতিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। তিনি বিকাশের এজেন্ট ছিলেন।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সম্রাট নামে এক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার জন্য আতিকুলকে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ আতিকুল। ওই রাতে আতিকুলকে একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলে আমি মাহফিলে। 

Advertisement

তিনি আরো বলেন, ঘাতকরা জিম্মি করে টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাতে হত্যার পর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!