ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ২২ অক্টোবর ২০২৩
কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আহত ২
নিহত জুনায়েদ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বেজোড়ায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং তিনি বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন- সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জামিরুল ইসলাম।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। 

পুলিশ জানায়, শাজাহানপুরের হেলেঞ্চা থেকে অটোরিকশায় জুনায়েদ ও মিল্লাত বনানীর দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ বেজোড়ায় চারটি মোটরসাইকেল একসঙ্গে বনানী দিক থেকে হেলেঞ্চা দিকে যাচ্ছিল৷ এ সময় তাদের একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা অরোহীরা এ নিয়ে অটোচালককে গালিগালাজ করে। কিছুটা দূর গিয়ে অটোচালক মোটরসাইকেল আরোহীদের পাল্টা গালিগালাজ করলে তারা ফিরে এসে পথরোধ করে। এরপরই অটোচালকসহ দুই যাত্রীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুনায়েদ। চিকিৎসাধীন রয়েছেন মিল্লাত হোসেন ও জামিরুল ইসলাম।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!