ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ফটো

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সালিশে কথা কাটাকাটির জেরে ওয়াসীম আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার।

Advertisement

নিহত ওয়াসীমের চাচাতো ভাই দবিরুল ইসলাম জানান, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারধর করেন। এ নিয়ে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিশে অংশগ্রহণ করি আমরা। এ সময় কথা কাটাকাটির মাঝে ফরমান আলীর ছেলেরাসহ বেশকিছু লোক আমাদের ওপর আক্রমণ করেন। সে সময় ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন ফরহাদ হোসেন। দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহামিদা আক্তার জানান, রাত সোয়া ১০টার দিকে তিনজন রোগী এলে ওয়াসীম আলীকে মৃত ঘোষণা করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!