ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৯ মার্চ ২০২৩
বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক
আটকৃকত রাজু

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার ঘটনায় বন্ধু রাজু নামে এক যুবক আটক করেছে পুলিশ। রোববার সকালে জেলার সদর উপজেলার সাদেকপুর ইউপির গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ২২ বছরের রাজু জেলা শহরের ভাদুঘর এলাকার সাঈদ মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার সাদেকপুর ইউপির গাছতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক আত্মীয়র বাড়ি থেকে রাজুকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে, কেন হত্যা করেছে। হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে করেন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিসৎক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!