নিহত শেখ রনি জেলা শহরের ভাদুঘর দক্ষিণ পাড়া এলাকার শেখ মো. মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাতে রনিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু রাজু। তারা দুজন এক সঙ্গেই চলাফেরা করতেন। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে তাকে সদর উপজেলার রামরাইল ইউপির বিয়াল্লিশর এলাকার সিএনজি পাম্পের পিছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিসৎক।
.png)
তিনি আরো জানান, রাজু একজন মাদকাসক্ত। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। রাজুকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।