ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীরে স্পর্শ লেগে ঘুম ভেঙে যাওয়ায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩
শরীরে স্পর্শ লেগে ঘুম ভেঙে যাওয়ায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরীরে হাত-পায়ের স্পর্শ লেগে ঘুম ভেঙে যাওয়ায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার দাউদপুর ইউপির দুয়ারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই অভিযুক্ত সাফায়েত জামিল পায়েল (২০) উপজেলার দাউদপুর ইউপির দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে। এ ঘটনায় পায়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এ এফ এম সায়েদ।

Advertisement

জানা যায়, দুই ভাই আশরাফুল ও পায়েল একই ঘরে একই খাটে ঘুমাতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা ঘুমাতে যান। মধ্যরাতে ঘুমের ঘোরে আশরাফুল ইসলামের হাত-পায়ের স্পর্শ লেগে পায়েলের ঘুম ভেঙে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ফল কাটার ছুরি দিয়ে আশরাফুলের বুকে ও পেটে আঘাত করেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা আশরাফুলকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক সায়েদ জানান, হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!