ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ৩ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ১৭ অক্টোবর ২০২৩
ঘরে ৩ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন
৩ সন্তানের জননী

আবুল হোসেনের সঙ্গে সাত বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক গৃহবধূর। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন আবুল। এরপর বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন প্রেমিক আবুল। একপর্যায়ে ৩ সন্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শনিবার (১৪ অক্টোবর) থেকে অবস্থান নেন ওই গৃহবধূ। তবে প্রেমিকাকে বাড়িতে দেখে পালিয়েছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে।

জানা যায়, গত শনিবার (১৪ অক্টোবর) থেকে উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। তবে প্রেমিক আবুল এলাকা ছেড়ে পালিয়েছেন। 

ওই গৃহবধূ জানান, প্রায় সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন প্রেমিক। এরপর বিয়ের কথা বলায় নানা তালবাহানা করতে থাকেন আবুল। ফলে বাধ্য হয়ে ৩ সন্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু গা ঢাকা দিয়েছেন প্রেমিক।

Advertisement

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, আবুলের সঙ্গে ওই নারীর ঘটনার বিষয়ে মীমাংসা করার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। তবে চেষ্টা চলছে।

কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!