ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল বরের গলাকাটা লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল বরের গলাকাটা লাশ
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় বাসর রাতের পর সকালে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে একটি মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ-আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে সম্পন্ন হয়। সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে নববধূকে বরের বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পান।

Advertisement

তবে স্থানীয়রা জানান, মরদেহের পাশে ধারালো যে দা পাওয়া গেছে সেটি দিয়ে ওমর খেজুর গাছ কাটার কাজে ব্যবহার করতেন। ওমর কিংবা তার পরিবারের সঙ্গে কারো তেমন কোনো বিরোধ ছিল না। ধারণা করা হচ্ছে, বাসর রাতে নববধূর সঙ্গে ওমরের মান-অভিমান নিয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেনি।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!