ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুকে বাসায় ডেকে হত্যা করেন ক্যাসেট বাবু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২২ জানুয়ারি ২০২৪
স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুকে বাসায় ডেকে হত্যা করেন ক্যাসেট বাবু
গ্রেফতারকৃত বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু

যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়ার জের ধরে যুবককে হত্যার ঘটনায় তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার ভোলার দৌলতখান উপজেলার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু (৩০) ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের কাসেম মোড়লের ছেলে।

নিহত যুবক তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কারিগর পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। তৌফিক স্থানীয় আফিল ফার্ম নামে একটি মুরগির খামারে চাকরি করতেন। তৌফিক গ্রেফতারকৃত বাবু মোড়লের বন্ধু ছিলেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ২১ জানুয়ারি সকালে ভোলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর গ্রামস্থ তার খালু জয়নাল আবেদীনের বাড়ি থেকে ক্যাসেট বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন ক্যাসেট বাবু। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার রেশমা শারমিন আরো জানান, তৌফিক ও আসামি ক্যাসেট বাবু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধুত্বের সূত্র ধরে তৌফিক আসামির বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তৌফিকের সঙ্গে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের ঘনিষ্ট সর্ম্পক হয়। সম্পর্কের বিষয়টি বাবু জানতে পারেন। তৌফিকের সঙ্গে রিয়ার অনৈতিক সম্পর্ক আছে ভেবে সন্দেহ করেন। এ নিয়ে বাবু ও রিয়ার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। তখন বাবু ক্ষিপ্ত হয়ে তৌফিককে হত্যার পরিকল্পনা করেন। 

পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন বাবু মীমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তার বাড়িতে ডেকে নিয়ে যান। ভিকটিম বাবুর বাড়িতে যাওয়ার পর সম্পর্কের বিষয় নিয়ে বাবু ও তৌফিকের মধ্যে ব্যাপক ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক বাবু তার ঘরে থাকা চাকু দিয়ে তৌফিকের পেটে আঘাত করলে গুরুতর জখম হন। তখন রিয়া তৌফিকের চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তৌফিকের অবস্থায় অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন। ভিকটিমকে যশোরে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওইদিন এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পরকীয়া যশোর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!