[ দেশজুড়ে ]
নওগাঁয় আলুক্ষেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় আলুক্ষেত থেকে তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার বক্তারপুর এলাকার আলুক্ষেত থেকে এসব শুটারগান উদ্ধার করে থানায় হস্তান্তর করে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
র্যাব জানান, নওগাঁর সদর থানার বক্তারপুর এলাকায় মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ও অস্ত্র ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে চাকলা থেকে শ্যামপুর রাস্তার মধ্যস্থলে রাস্তার পাশে আলুক্ষেতে ৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওয়ান শুটারগান গুলো নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!