ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫, বইছে শৈত্যপ্রবাহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ২৭ জানুয়ারি ২০২৪
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫, বইছে শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তর থেকে আসা হিমশীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক সপ্তাহ থেকে হাড়কাঁপানো শীতে জবুথবু এ অঞ্চলের জনজীবন।

শনিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক জানান, গত কয়েক দিন থেকে জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইয়ে যাওয়ায় জেকে বসেছে শীত। এ ছাড়া জেলায় তাপমাত্রা আরো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে।

Advertisement

এদিকে ভোর থেকেই কুয়াশায় পথঘাট ঢাকা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করছে জনজীবনে। সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করতে দেখা যায়। এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!