সোমবার দুপুরে উপজেলার সদর ইউপির কালিকাপুর বাজার সংলগ্ন মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার সদর ইউপির কৈবারা গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে। আহত তমিজ আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুরের দিকে আব্দুল জব্বারসহ কয়েকজন ভটভটিতে করে আয়াপুর গ্ৰাম থেকে গরু নিয়ে জেলার নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে যাচ্ছিলেন। পথে কালিকাপুর বাজারের পাশে রাস্তার মোড় ঘুরতে গিয়ে ভটভটিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।