কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৬টায় কুষ্টিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটাই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৩ জানুয়ারি সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান রোববার বন্ধ রাখা হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দীন মন্ডল জানান, জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে টানা পাঁচদিন বন্ধ ও সাপ্তাহিক দুইদিন ছুটি শেষে রোববার (২৮ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের যথারীতি ক্লাস চলবে।
রোববার (২৮ জানুয়ারি) নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছিতে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।