ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ২৫ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩
ছবি: সংগৃহীত

দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি বলেন, বুধবার একই সময় তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

Advertisement

এদিকে, টানা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও তাতে উত্তাপ থাকে না তেমন। দুপুর গড়াতেই বইতে শুরু করে শীতল বাতাস।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!