ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৪
সাতক্ষীরায় ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত আল-আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আল-আমিন নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সদর থানার আলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল-আমিন দেবহাটার ধোপাডাঙ্গা দক্ষিণপাড়ার মো. আলম বারী গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাকাল-এল্লারচরগামী পাকা রাস্তার ওপর জনৈক দেবদাসের মুদির দোকানের সামনে থেকে আল-আমিনকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ঐ যুবকের বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!