গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার।
শুক্রবার দুপুরে ঢাকার ভাষানটেক থানার গুদারাঘাট এলাকার জয়নগর গভর্নমেন্ট অফিসার্স অ্যাপার্টমেন্ট সংলগ্ন ভাষানটেক বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
.png)
গ্রেফতারকৃত রুবেল রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মো. দুলালের ছেলে ও জাহাঙ্গীর একই এলাকার ইব্রাহিম মিঝির ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, গত বছরের ২৬ অক্টোবর রাতে ভিকটিম তার স্বামীর বাসা থেকে রায়পুর থানার গাইয়ারচর তার বাবার বাড়িতে যাওয়ার পথে রুবেল ও জাহাঙ্গীরসহ ৪ জন পথরোধ করে। একপর্যায়ে তারা ওই গৃহবধূকে জোরপূর্বক চর আবাবিল ইউপির ক্যাম্পের হাট থেকে আধা কিলোমিটার দূরে আবু সায়েদ মিঝির সুপারি বাগানে নিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ২ আসামিসহ ৪ জন গণধর্ষণ করেন। পরে ভিকটিম নিজেই রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় এর আগে পুলিশ মোহাম্মদ আমিন ও শহীদ উল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।