ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৭ জানুয়ারি ২০২৪
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮) ও বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬)।  

শনিবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার তাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

Advertisement

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে জুয়েল হোসেনকে ও তার ভাষ্যমতে শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে সুবর্ণচরের কাজীর দোকান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।  

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা পেশাদার চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেয়া হয়েছে।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!