ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে তালাবদ্ধ ঘরে মিলল শরিফার মরদেহ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৪ জানুয়ারি ২০২৪
সৈয়দপুরে তালাবদ্ধ ঘরে মিলল শরিফার মরদেহ
ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে শরিফা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার কামারপুকুরের দলুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শরিফা ঐ গ্রামের সিরাজুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন ধরে শরিফার সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপরে আজ সকালে রুম তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। পরে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে শরিফার মরদেহ ঝুলছে।

সৈয়দপুর থানার ওসি শাহ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ঐ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!