রোববার বিকেলে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার এসআই নিকলেশ চন্দ্রকর পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে সংবাদ পেয়ে হাজারীবাগ ১৭/১ মিতালি রোড এর সপ্তম তলা ভবনের সপ্তম তলার কক্ষের ভিতরের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল।
.png)
এসআই নিকলেশ আরো বলেন, ঐ রুমে তারা স্বামী-স্ত্রী থাকতেন। তাদের কোনো সন্তান নেই। স্বামী বাসায় ছিলেন না। তিনি তার গ্রামের বাড়ি কুমিল্লায় গিয়েছেন, তাকে সংবাদ দেওয়া হয়েছে। ঐ নারীর স্বামী দুবাই প্রবাসী ছিলেন। কয়েকমাস আগে একেবারে দেশে চলে এসেছেন।
এ বিষয়ে হাজারিবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার ভাবে জানা যাবে।