ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পরিত্যক্ত গর্তে মিলল নবজাতকের মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২১ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জে পরিত্যক্ত গর্তে মিলল নবজাতকের মরদেহ
ফাইল ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত গর্ত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাঝপাড়া এলাকার একটি পরিত্যক্ত গর্তে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

Advertisement

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, নবজাতকের বয়স ১ থেকে ২ দিন হবে। ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই নবজাতকটিকে গর্তে ফেলে রাখা হয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!