স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে অটোচালক মো. রাসেল তিন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হন। অটোতে উঠার সময় এক পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে অটোচালক দেখতে পায়। যাত্রীদের সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে চালক আরো দুইবার যাত্রী নিয়ে আসা যাওয়া করেন। পরে অটোচালক গাড়ির পিছনের অংশের সিটের ওপর একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করেন। পরে তাকে অটো ও কার্টনসহ থানায় আসতে বলে পুলিশ। এরপর কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)