ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলস্টেশনে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২০ জানুয়ারি ২০২৪
রেলস্টেশনে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
ফাইল ফটো

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঐ নারী এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সন্ধ্যায় সান্তাহার রেলস্টেশনে রাত যাপন করতেন। শুক্রবার সন্ধ্যার পর তিনি স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে মারা গেলে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেন। রাতে পুলিশ ঐ নারীর মরদেহ উদ্ধার করে। পরে আজ শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, তিনি অসুস্থের পাশাপাশি প্রচণ্ড শীতের কারণে মারা যেতে পারে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!