মৃত সুকোদা বেওয়া আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, পৌরসভার চকরপাড়া গ্রামে সুকোদা বেওয়া বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাকে পারিবারিকভাবে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার ফজর নামাজ পড়ে তার মেজ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কবরে দেওয়া বাঁশ উল্টানো ও মাটি খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
.png)
পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তরে বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল মরদেহের শরীরে সেই কাপড় নেই। পাঁচ টুকরা কাপড়ের মধ্যে বড় দুই টুকরা চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন তার ছেলেরা। পরে বাজার থেকে পুনরায় কাফন কিনে শনিবার সকালে ওই কবরে তাকে দাফন করা হয়েছে।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন, বৃদ্ধার মৃত্যুর তিন বছর আগে তার স্বামী মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর গ্রামের কবরস্থানে আমরা সবাই দাফন করি। সকালে দেখি তার কবর থেকে মরদেহ উঠানো এবং তার শরীরে কাফন নেই। বিভিন্ন স্থানে খুঁজে মরদেহ পাওয়া গেলেও কাফন পাওয়া যায়নি।