ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৭ জানুয়ারি ২০২৪
কর্ণফুলীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমন কান্তি সেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জাফর সওদাগরের কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন কান্তি সেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আসিম কান্তি সেনের ছেলে। কর্ণফুলীর ঐ বাসাটিতে ভাড়ায় থাকতেন তিনি।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বুধবার দুপুরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!