সোমবার দুপুর ১টার দিকে পাটুরিয়ার ২নং ঘাটে ট্রাকটিকে তোলা হয়। এ নিয়ে ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে মোট ৫টি ট্রাক উদ্ধার করা হলো। এছাড়া আরোও একটি ট্রাক শনাক্ত করা হয়েছে।
এদিকে, হামজা, রোস্তম ও প্রত্যয়ের সঙ্গে রোববার রাত ৮টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় আধুনিক সোন্যার স্ক্যানার সমৃদ্ধ জাহাজ ঝিনাই-১।
.png)
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (জরিপ) সরফর উদ্দিন বলেন, আমরা ফেরি উদ্ধারে কাজ করছি। সোমবার একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আরো একটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে। ফেরিটির দু-পাশে ওয়ার রোপ লাগানো হয়েছে। এখন এর ভিতরে থাকা পলি মাটি ও পানি অপসারণ করা হলে সেটিকে দৃশ্যমান করা যাবে।