ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ২২ জানুয়ারি ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

সোয়া ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। সোমবার সকাল পৌনে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং আলো অস্পষ্ট থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে রোববার রাত আড়াইটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে রোববার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে সোমবার সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমান এই নৌরুটে চলাচল করছে ১৪টি ফেরি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!