ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ২১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট অনুপযোগী হয়ে পড়ে। তাই রোববার সকাল ৭টা ১০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, সকাল ৭টার দিকে নদীতে প্রচুর কুয়াশা পড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ১০ মিনিটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!