ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৪, ১৭ জানুয়ারি ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা রয়েছে চারটি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট অনুপযোগী হয়ে পড়ে। তাই মঙ্গলবার রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!