ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২ নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১১ জানুয়ারি ২০২৪
২ নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পৌনে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাত পৌনে ১টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং ৩টায় পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement

ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথের মানিকগঞ্জের আরিচা ঘাটে আটকা পড়ে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রোকেয়া ও সুফিয়া কামাল এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে ফেরি শাহ আলী।

অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়ে আটটি ফেরি ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়ে দুটি ফেরি।

ঘন কুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টায় আরিচা-কাজিরহাট ও পৌনে ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!