মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, সোমবার রাত ১০টার পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
.png)
সেসময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি। সকাল পৌনে ৯টায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।