ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ৯ জানুয়ারি ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মার অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে ভোরের দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement

মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

এর আগে, চলতি শীত মৌসুমে বেশ কয়েকবার ঘুন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে গেলে পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ হলে ঘাটে আটকা পড়ে এ রুট ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়তে হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!