ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ৫ জানুয়ারি ২০২৪
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!