ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ১৮ জানুয়ারি ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ 
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম।

ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট অনুপযোগী হয়ে পড়ে। তাই বুধবার রাত ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!