ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ২০ জানুয়ারি ২০২৪
সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে, শুক্রবার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

Advertisement

তিনি জানান, ঘন কুয়াশার কারণে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট-বড় ১৫টি ফেরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!