ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২১ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করেছে জাহাজ হামজা। এ নিয়ে ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল সোয়া ৩টার দিকে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

Advertisement

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধার অভিযানে ঝিনাই-১ নামের আরো একটি বড় জাহাজ আসার কথা রয়েছে। জাহাজটি এলে ফেরি উদ্ধারের মূল কার্যক্রম শুরু করা যাবে।

গত বুধবার সকাল ৮টার দিকে নোঙর করা অবস্থায় পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুনের অদূরে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন। তিন দফায় তিনটি উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় এসেও ফেরি উদ্ধারে ব্যর্থ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!